Skip to content
প্রকাশ- November 3, 2026 , 0:27 am
অন্যান্য

কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষার রেজিস্ট্রেশনের উদ্বোধন

কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষার রেজিস্ট্রেশনের উদ্বোধন

রংপুর প্রতিনিধি||

কিশোরকন্ঠ ফাউন্ডেশন রংপুর জেলা শাখার উদ্দ্যেগে ‘কিশোরকন্ঠ মেধাবৃত্তি পরীক্ষা-২০২৫’ রেজিস্ট্রেশন কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

Advertisement

বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৪টায়, রংপুরের দর্শনা বাছিরন নেছা স্কুল অ্যান্ড কলেজে কিশোরকণ্ঠ ফাউন্ডেশন রংপুর জেলা শাখার উদ্দ্যেগে ‘কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা-২০২৫’ রেজিস্ট্রেশন কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের রংপুর জেলা শাখার চেয়ারম্যান ফিরোজ মাহমুদ।

প্রধান অতিথির বক্তব্যে ফিরোজ মাহমুদ বলেন, “বিগত সময়ে আমরা দেখেছি যে, শিক্ষার্থীদের জন্য গঠন মূলক কোনো প্রতিযোগীতার আয়োজন খুব একটা লক্ষ্য করা যায়নি। কিশোরকন্ঠ ফাউন্ডেশন সেই বিষয়টিকে সামনে রেখে একজন শিক্ষার্থী শুধুমাত্র তার একাডেমিক পড়াশোনার মধ্যে না থেকে মেধার বিকাশ ও শিক্ষার সুস্থ চর্চাকে আরো বিকশিত করতে পারে সেজন্য মেধাবৃত্তি পরীক্ষার আয়োজন করেছে।

তিনি আরও বলেন, “আমরা জানি যে বর্তমান এ শিক্ষাব্যবস্থায় আমরা শুধুমাত্র একাডেমিক পড়াশোনার মধ্যে সীমাবদ্ধ থাকলে আমরা বহির্বিশ্বের অনেক কিছু থেকে বঞ্চিত থাকি। এজন্য আমরা চাই যে এই আয়োজনে অংশগ্রহণের মধ্যে একজন শিক্ষার্থী তাদের স্থবির মেধার বিকাশ ঘটাক।

“পরিশেষে, তিনি “কিশোরকন্ঠ মেধাবৃত্তি পরীক্ষা-২০২৫” এর রেজিস্ট্রেশন কার্যক্রমের শুভ উদ্বোধন করেন ও রংপুর জেলার ৪র্থ-১০ম শ্রেণির সকল শিক্ষার্থীদেরকে “কিশোরকন্ঠ মেধাবৃত্তি পরীক্ষা-২০২৫” এ অংশগ্রহণের আহ্বান করেন।

কিশোরকন্ঠ ফাউন্ডেশন রংপুর জেলা শাখার ভাইস চেয়ারম্যান  হামিদুল ইসলামের সঞ্চালনায় রেজিস্ট্রেশন কার্যক্রমের শুভ উদ্বোধনে আরও বক্তব্য রাখেন ফাউন্ডেশনের উপদেষ্টা আকাঈদ আহসান ও মুখপাত্র এ আর ইসলাম রাফী।

এছাড়াও উক্ত উদ্বোধনে উপস্থিত ছিলেন কিশোরকন্ঠ ফাউন্ডেশন রংপুর জেলার অন্যান্য উপদেষ্টা মন্ডলী ও উপজেলা প্রতিনিধিরা।

Advertisement