Skip to content
প্রকাশ- November 2, 2026 , 16:23 pm
জামালপুর

বকশীগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

বকশীগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি||

জামালপুরের বকশীগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

Advertisement

বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে বকশীগঞ্জ উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনগুলোর যৌথ আয়োজনে উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রাটি শুরু হয়।

শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এতে দলীয় পতাকা, ফেস্টুন, ব্যানার ও স্লোগানে মুখরিত হয়ে উঠে পুরো এলাকা।

স্থানীয় নেতাকর্মীদের অংশগ্রহণে শোভাযাত্রাটি এক উজ্জ্বল রাজনৈতিক শক্তি প্রদর্শনে রূপ নেয়।

শোভাযাত্রায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স, সহসভাপতি অ্যাডভোকেট মোকাম্মেল হক, আবদুল হামিদ, গোলাম রব্বানী, যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম কারী, পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট আনিছুজ্জামান গামা, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শাকিল তালুকদার, সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, ইউনিয়ন বিএনপির মধ্যে মেরুরচর থেকে জাহাঙ্গীর আলম পুলক, সাধুরপাড়ার গাজীউর রহমান মোল্লা, নিলাখিয়ার মমতাজুর রহমান মমতাজ।

এছাড়া যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উপজেলা ও পৌর পর্যায়ের বিভিন্ন নেতাকর্মীরা অংশ নেন।

শোভাযাত্রা শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে নেতারা বলেন, মেজর জিয়াউর রহমান বীর উত্তম ১৯৭১ সালে স্বাধীনতার ঘোষণা দিয়ে এ দেশকে স্বাধীন করেছিলেন। পরবর্তীতে ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর তিনি বিএনপি প্রতিষ্ঠা করে জনগণকে একটি রাজনৈতিক আশ্রয় দিয়েছিলেন। বিএনপি জনগণের দল, এই দল মানুষের আশা-ভরসার প্রতীক।”

বক্তারা আরও বলেন, “বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে দেশের মানুষের ভাগ্য উন্নয়ন হয়। তাই আগামী নির্বাচনে, বিশেষ করে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনে বিএনপিকে বিজয়ী করে রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে হবে।”

সমাবেশে জামালপুর-১ আসনে বিএনপির কেন্দ্রীয় কোষাধ্যক্ষ ও সাবেক এমপি এম রশিদুজ্জামান মিল্লাত-এর নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান নেতারা।

তারা বলেন, “জনগণের প্রত্যাশা পূরণে এবং গণতন্ত্র পুনরুদ্ধারে আমাদের সবাইকে এক কাতারে থেকে কাজ করতে হবে।”

Advertisement