Skip to content
প্রকাশ- November 2, 2026 , 21:00 pm
অন্যান্য

প্রচণ্ড তাপদাহে শিক্ষার্থীদের স্বস্তি দিতে ইসলামপুর উপজেলা ছাত্রশিবিরের পানি বিতরণ কর্মসূচি

প্রচণ্ড তাপদাহে শিক্ষার্থীদের স্বস্তি দিতে ইসলামপুর উপজেলা ছাত্রশিবিরের পানি বিতরণ কর্মসূচি

স্টাফ রিপোর্টার:
প্রচণ্ড গরমে শিক্ষার্থীদের কষ্ট লাঘব করতে ইসলামপুর উপজেলার বিভিন্ন স্থানে বিশুদ্ধ খাবার পানি বিতরণ করেছে উপজেলা ছাত্রশিবির। সংগঠনটির উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামপুর উপজেলা ছাত্রশিবিরের সভাপতি জুনাইদ আল হাবিব জিহাদ। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রশিবিরের সেক্রেটারি রহমত উল্লাহসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে জুনাইদ আল হাবিব জিহাদ বলেন, “তীব্র গরমে শিক্ষার্থীদের কিছুটা স্বস্তি দিতে আমাদের এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতেও শিক্ষার্থীদের কল্যাণে এমন মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।”
পানি গ্রহণকারী শিক্ষার্থীরা জানান, এই উদ্যোগ তাদের জন্য খুবই সহায়ক হয়েছে এবং তারা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Advertisement
Advertisement