Skip to content
প্রকাশ- November 2, 2026 , 16:54 pm
অন্যান্য

জামালপুরের বিজয় চত্বরে বৃষ্টিতে জলাবদ্ধতা, নাকাল জনজীবন

জামালপুরের বিজয় চত্বরে বৃষ্টিতে জলাবদ্ধতা, নাকাল জনজীবন

Oplus_131072

স্টাফ রিপোর্টার,
জামালপুর শহরের অন্যতম ব্যস্ত ও গুরুত্বপূর্ণ এলাকা বিজয় চত্বর। প্রতিদিন এই চত্বর দিয়ে অন্তত চারটি উপজেলার অসংখ্য যানবাহন চলাচল করে। কিন্তু সামান্য বৃষ্টিতেই এখানে সৃষ্টি হচ্ছে তীব্র জলাবদ্ধতা, যা জনজীবনে ডেকে আনছে চরম দুর্ভোগ।
গত শনিবার (১৮ তারিখ) বৃষ্টির পর মাদারগঞ্জগামী সড়কে হাঁটু সমান পানি জমে যায়। এতে যানবাহন চলাচল প্রায় স্থবির হয়ে পড়ে এবং সৃষ্টি হয় দীর্ঘ যানজট। ভোগান্তিতে পড়েন গাড়িচালক, পথচারী ও সাধারণ মানুষ। অনেককে পানির মধ্যে দিয়েই চলাচল করতে দেখা যায়, যা যেমন কষ্টসাধ্য, তেমনি ঝুঁকিপূর্ণও।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে এ এলাকায় কার্যকর পানি নিষ্কাশন ব্যবস্থার অভাব রয়েছে। সামান্য বৃষ্টিতেই পানি জমে ঘণ্টার পর ঘণ্টা স্থায়ী থাকে, ফলে প্রতিনিয়তই সৃষ্টি হয় যানজট ও জনদুর্ভোগ।
ভুক্তভোগী সাধারণ মানুষ ও গাড়িচালকরা দ্রুত এই সমস্যার স্থায়ী সমাধান দাবি করেছেন। তারা সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, দ্রুত কার্যকর ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলা না হলে ভবিষ্যতে এই ভোগান্তি আরও তীব্র আকার ধারণ করবে

Advertisement
Advertisement