Skip to content
প্রকাশ- November 2, 2026 , 16:23 pm
অন্যান্য

মেলান্দহ সদর ফাজিল মাদ্রাসায় পরীক্ষার্থীদের আবেগঘন বিদায় ও সংবর্ধনা

মেলান্দহ সদর ফাজিল মাদ্রাসায় পরীক্ষার্থীদের আবেগঘন বিদায় ও সংবর্ধনা

Oplus_131072

স্টাফ রিপোর্টার:
জামালপুরের মেলান্দহে অবস্থিত ঐতিহ্যবাহী মেলান্দহ সদর ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা প্রাঙ্গণে ২০২৬ সালের দাখিল, আলিম ও ফাজিল পরীক্ষার্থীদের বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) আয়োজিত এ অনুষ্ঠানে আবেগঘন ও প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার অধ্যক্ষ মো. মুজিবুর রহমান।
বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন প্রভাষক (আরবি) মো. আহমাদুল হাসান, প্রভাষক (আইসিটি) আজরিন জাহান এবং মো. শরাফত আলী ফারাজী।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার জিন্নাতুল আরা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গভর্নিং বডির সভাপতি ও উইজডম শিক্ষা পরিবারের চেয়ারম্যান মো. জিয়াউল কবির, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সাধারণ সম্পাদক মঞ্জুরুল কবির মঞ্জু, মো. মতিউর রহমান বাবলু, মো. আব্দুল আলিম তালুকদার (লেবু) এবং মো. আব্দুস সালাম মোল্লা।
অনুষ্ঠানের একপর্যায়ে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ২০২৫ সালে ৫ম ও ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে মাদ্রাসার পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।
অনুষ্ঠানের শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে বিদায়ী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ, নেক হায়াত ও সাফল্য কামনা করা হয়।

Advertisement
Advertisement