Skip to content
প্রকাশ- November 2, 2026 , 19:10 pm
অন্যান্য

বকশীগঞ্জে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

বকশীগঞ্জে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

মোহাম্মদ গোলাম মোস্তফা,বকশীগঞ্জ প্রতিনিধি:
জামালপুরের বকশীগঞ্জে আসন্ন বাংলা নববর্ষ উদযাপনকে ঘিরে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১২ এপ্রিল) বিকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন। সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও আদিবাসী সম্প্রদায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
উপস্থিতিদের মধ্যে ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম, উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. নাইম মিয়া, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুবুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নওশেদ আলী, উপজেলা প্রকৌশলী মো. শামছুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ হাবীবুর রহমান সুমন এবং বকশীগঞ্জ থানার উপপরিদর্শক রেজাউল করিম।
এছাড়াও মেরুরচর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহিদুল ইসলাম মঞ্জু, ধানুয়া কামালপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাপ জামাল, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু, কোষাধ্যক্ষ ও ‘আমার দেশ’-এর প্রতিনিধি রকিবুল হাসান বিদ্রোহী, সাংবাদিক রাশেদুল ইসলাম রনি এবং ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান বিন্দু মারাকসহ অন্যান্য গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।
সভায় বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ করা হয়। আলোচনা শেষে ইউএনও মুরাদ হোসেন সকলকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান এবং উৎসবটি আনন্দমুখর ও সুষ্ঠুভাবে পালনের জন্য সকলের সহযোগিতা কামনা করেন।

Advertisement
Advertisement