Skip to content
প্রকাশ- November 2, 2026 , 22:04 pm
অন্যান্য

বকশীগঞ্জে এসএসসি শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল,

বকশীগঞ্জে এসএসসি শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল,

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি:
জামালপুরের বকশীগঞ্জে অবস্থিত আলহাজ্ব আরিফ সিদ্দিকী আইডিয়াল একাডেমীর উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের জন্য দোয়া মাহফিল ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ এপ্রিল) সকাল ১০টায় একাডেমি প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে সহকারী শিক্ষক মোঃ লাঞ্জু মিয়ার সঞ্চালনায় এবং অধ্যক্ষ মোঃ আব্দুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।
২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানটি ছিল অত্যন্ত আনন্দঘন ও আবেগময়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফারাজীপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শফিকুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ।
অনুষ্ঠানে শিক্ষকবৃন্দ বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। বক্তব্যে তারা শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং তাদের নৈতিকতা ও অধ্যবসায়ের মাধ্যমে জীবনে সফল হওয়ার আহ্বান জানান।
বিদায়ী শিক্ষার্থীরাও তাদের স্মৃতিময় দিনগুলোর কথা স্মরণ করে আবেগাপ্লুত হয়ে পড়ে। সাংস্কৃতিক পর্বে গান, নৃত্য, আবৃত্তি ও বিভিন্ন পরিবেশনা অনুষ্ঠানে প্রাণচাঞ্চল্য এনে দেয়।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিদায়ী শিক্ষার্থীদের মঙ্গল কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় এবং এর মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করা হয়।

Advertisement
Advertisement