সাজ্জাদ হোসাইন শাহিন-স্টাফ রিপোর্টার:
জামালপুর জেলার আইন-শৃঙ্খলা রক্ষায় অনন্য ভূমিকা রেখে শ্রেষ্ঠ ওসি হিসেবে স্বীকৃতি পেয়েছেন মেলান্দহ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ওবায়দুর রহমান।
রবিবার (২৯ মার্চ ) সকালে জামালপুর জেলা পুলিশ লাইন্স ড্রিল শেডে মাসিক কল্যাণ সভায় ফেব্রুয়ারী মাসের সার্বিক কর্ম-মূল্যায়নে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হন।
জেলার পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন তাকে পুরুষ্কৃত করেন।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ সোহেল মাহমুদ, পিপিএম অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্)মোরশেদা খাতুন,অতিরিক্ত পুলিশ সুপার, দেওয়ানগঞ্জ সার্কেল জনাব মোঃ সাইফুল ইসলাম পিপিএম,মাদারগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার জনাব মোস্তাফিজুর রহমান ভূঁঞা,মেডিকেল অফিসার ডাঃ রেহেনা জান্নাত, সকল থানার অফিসার ইনচার্জ ও ইন্সপেক্টর (তদন্ত) গণ’সহ জেলার বিভিন্ন ফাঁড়ি, তদন্ত কেন্দ্র, ট্রাফিক, কোর্ট ও থানা থেকে আগত পুলিশ সদস্যবৃন্দ এবং কর্মরত সিভিল স্টাফবৃন্দ।
জানা যায়,দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি দক্ষতা, সততা ও পেশাদারিত্বের মাধ্যমে থানার সার্বিক কার্যক্রমে ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হয়েছেন।
জানা গেছে, অপরাধ দমন, মাদকবিরোধী অভিযান জোরদার, চুরি-ডাকাতি প্রতিরোধ এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তিনি। তার নেতৃত্বে মেলান্দহ থানা এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে বলে স্থানীয়রা মনে করছেন।
বিশেষ করে, জনগণের সঙ্গে পুলিশের সম্পর্ক উন্নয়নে তিনি গ্রহণ করেছেন নানা উদ্যোগ। থানায় সেবা নিতে আসা সাধারণ মানুষ যাতে হয়রানির শিকার না হন, সে বিষয়ে তিনি কঠোর নজরদারি বজায় রেখেছেন। ফলে পুলিশি সেবার মান বেড়েছে এবং জনমনে আস্থা তৈরি হয়েছে।




