Skip to content
প্রকাশ- November 2, 2026 , 16:54 pm
অন্যান্য

মারকাজুস সুন্নাহ তাহফিজুল কোরআন মাদ্রাসায় পাগড়ী প্রদান ও হিফজ সমাপনী: ৩৩ শিক্ষার্থীর

মারকাজুস সুন্নাহ তাহফিজুল কোরআন মাদ্রাসায় পাগড়ী প্রদান ও হিফজ সমাপনী: ৩৩ শিক্ষার্থীর

মুহাম্মদ ফয়সাল,আনোয়ারা,চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামের আনোয়ারা কাফকো সেন্টার এলাকায় অবস্থিত মারকাজুস সুন্নাহ তাহফিজুল কোরআন মাদ্রাসার উদ্যোগে পাগড়ী প্রদান, হিফজ সমাপনী সবক, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার আনোয়ারার মমতাজ কনভেনশন হলে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় আলেম-ওলামা, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মাদ্রাসার মুহতামিম হাফেজ আব্দুল করিম এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আলেম মুফতি আবুল হোসেন।
অনুষ্ঠানে মোট ৩৩ জন শিক্ষার্থীকে বিভিন্ন পর্যায়ে সম্মাননা প্রদান করা হয়। এর মধ্যে ৮ জন শিক্ষার্থী পাগড়ী গ্রহণ করে হিফজ সমাপন করেন। এছাড়া ১১ জন শিক্ষার্থী পবিত্র কোরআনের হিফজ সম্পন্ন করে সম্মাননা লাভ করেন। একইসঙ্গে ৭ জন শিক্ষার্থী নাজেরা সমাপ্ত করে হিফজ সবক শুরু করে এবং আরও ৭ জন শিক্ষার্থী নূরানী কায়েদা শেষ করে নাজেরা শিক্ষা শুরু করেন।
অনুষ্ঠানের শেষপর্বে শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও দ্বীনি খেদমতে সফলতা কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়। পরে উপস্থিত অতিথি, অভিভাবক ও শিক্ষার্থীদের মাঝে ইফতার পরিবেশন করা হয়।

Advertisement
Advertisement