মাদারগঞ্জ প্রতিনিধি :
“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের মাদারগঞ্জে ভূমিসেবা মেলা-২০২৬ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা ভূমি অফিসের আয়োজনে অফিস চত্বরে ভিডিও প্রদর্শনী শেষে ফিতা কেটে তিন দিনব্যাপী এ মেলার উদ্বোধন করা হয়।
এ উপলক্ষে উপজেলা চত্বরে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মাদারগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুমন চৌধুরী। সভায় সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) রাসেল দিও।
এসময় বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ হাবিবুর রহমান, মাদারগঞ্জ পৌর বিএনপির সভাপতি আব্দুল গফুর, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, বালিজুড়ী আর.এ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমা জাহান, বীর মুক্তিযোদ্ধা আবু বক্কর সিদ্দিক, মাদারগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল বারী, মাদারগঞ্জ প্রেসক্লাবের সদস্য বজলুর রহমান খান, ইউনিয়ন ভূমি সেবা কর্মকর্তা শহিদুল্লাহ, সেবাগ্রহীতা আব্দুস সবুর চাকলাদার ও মেছবাহুর রহমান সোনা সরকার প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জোড়খালী ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা সাদিকুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন মাদারগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক খালেদ মাসুদ তালুকদার সোহেল, মাদারগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মির্জা হুমায়ুন কবির ও সাধারণ সম্পাদক জুলফিকার আলী বাবলু, মাদারগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম খানসহ ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী, সেবাগ্রহীতা ও বিভিন্ন গণমাধ্যমকর্মীরা।
আয়োজকরা জানান, তিন দিনব্যাপী এ ভূমিসেবা মেলায় ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা ও তথ্য সাধারণ মানুষের কাছে সহজভাবে তুলে ধরা হবে।




