মো. আবুসাঈদ গালিব
দেওয়ানগঞ্জ (জামালপুর):
বাংলাদেশ জামায়াতে ইসলামী দেওয়ানগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে ১৭ রমজান, শনিবার বাহাদুরাবাদে রব সিনিয়র আলিম মাদ্রাসা মাঠে প্রায় দুই হাজার রোজাদার ও বিশিষ্টজনদের সম্মানে এক বিশাল ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাহাদুরাবাদ ইউনিয়ন শাখার আমির হাফেজ রাশেদুজ্জামান (নূর)।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সাবেক জেলা আমির মাওলানা মুহাম্মাদ নাজমুল হক সাঈদী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা শাখার মানবসম্পদ বিষয়ক সেক্রেটারি মাওলানা আশেক মাহমুদ শান্ত, দেওয়ানগঞ্জ উপজেলা শাখার আমির মাওলানা মাহবুবুর রহমান তালুকদার এবং মাওলানা ইসমাইল হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাহাদুরাবাদ ইউনিয়ন শাখার সেক্রেটারি মো. জহুরুল হক।
ইফতার মাহফিলে বক্তারা পবিত্র রমজানের শিক্ষা, তাৎপর্য ও মানবিক মূল্যবোধ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। পরিশেষে প্রধান অতিথি উপস্থিত রোজাদারদের ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করেন।
পরে দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইফতার মাহফিলের সমাপ্তি ঘোষণা করা হয়।
বাহাদুরাবাদে জামায়াতে ইসলামীর উদ্যোগে বিশাল ইফতার মাহফিল অনুষ্ঠিত




