মো. আবুসাঈদ গালিব
দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলাদেশ জামায়াতে ইসলামী দেওয়ানগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে পবিত্র রমজান মাসের ১৫ তারিখ, বৃহস্পতিবার ডি.ডি.এফ স্কুল অ্যান্ড কলেজ মাঠে বিশিষ্টজনদের সম্মানে এক ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী দেওয়ানগঞ্জ উপজেলা শাখার আমির মাওলানা মাহবুবুর রহমান তালুকদার।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সাবেক জামালপুর জেলা আমির মাওলানা মুহাম্মাদ নাজমুল হক সাঈদী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা জামায়াতের আমির মাওলানা আব্দুস সাত্তার এবং জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আশেক মাহমুদ শান্ত।
এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দেওয়ানগঞ্জ উপজেলা শাখার নেতৃবৃন্দ, এর মধ্যে দেওয়ানগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক আতিকুর রহমান (সাজু), ইসলামী আন্দোলন বাংলাদেশ দেওয়ানগঞ্জ উপজেলা সভাপতি আরিফ খান রাসেল, বিভিন্ন পেশার মানুষ ও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী দেওয়ানগঞ্জ উপজেলা শাখার সহকারী সেক্রেটারি মাওলানা আলহাজ্ব ইসমাইল হোসেন।
ইফতার মাহফিলে বক্তারা পবিত্র রমজান মাসের শিক্ষা, তাৎপর্য এবং সমাজে নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠার গুরুত্ব নিয়ে আলোচনা করেন।
পরিশেষে প্রধান অতিথি উপস্থিত রোজাদারদের ধন্যবাদ জানিয়ে বক্তব্য সমাপ্ত করেন। পরে দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইফতার মাহফিলের সমাপ্তি ঘোষণা করা হয়।
দেওয়ানগঞ্জে বিশিষ্টজনদের সম্মানে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল




