Skip to content
প্রকাশ- November 2, 2026 , 18:18 pm
অন্যান্য

শেষ ভাষণে যা বলেছিলেন আয়াতুল্লাহ আলি খামেনি

শেষ ভাষণে যা বলেছিলেন আয়াতুল্লাহ আলি খামেনি

Oplus_131072

মুক্তকাল ডেক্স
প্রকাশ : ০১ মার্চ ২০২৬
ইসরাইল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় নিহত হয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। রোববার (১ মার্চ) তেহরান থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
মৃত্যুর ১১ দিন আগে সর্বশেষবারের মতো জনসম্মুখে ভাষণ দেন তিনি। ওই ভাষণে জাতীয় নিরাপত্তা ও প্রতিরোধ সক্ষমতা জোরদারের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন খামেনি।
ওয়াশিংটন ও তেহরানের মধ্যে জেনেভায় পরোক্ষ আলোচনা শুরুর প্রেক্ষাপটে দেওয়া সেই বক্তব্যে তিনি বলেন,
“আমাদের অবশ্যই প্রতিরোধক্ষম অস্ত্র থাকতে হবে। কোনো দেশের কাছে প্রতিরোধের শক্তি না থাকলে শত্রুরা তাকে পায়ের নিচে পিষে ফেলবে।”
তিনি আরও বলেন, প্রতিরোধক্ষম সামরিক শক্তি ইরানি জাতির মৌলিক প্রয়োজন। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের সমালোচনা করে তিনি মন্তব্য করেন,
“তোমরা অমুক ধরনের ক্ষেপণাস্ত্র রাখতে পারবে, অমুক পাল্লার বেশি নয়—এ ধরনের কথা বলার অধিকার তাদের নেই। এটি ইরানি জাতির বিষয়।”
যুক্তরাষ্ট্রের সামরিক শক্তির প্রসঙ্গ টেনে খামেনি বলেন,
“তাদের ধারণা—এবং মার্কিন প্রেসিডেন্ট বারবার বলেন—মার্কিন সেনাবাহিনী বিশ্বের সবচেয়ে শক্তিশালী বাহিনী। কিন্তু সবচেয়ে শক্তিশালী বাহিনীও কখনো এমন আঘাত পেতে পারে যে সোজা হয়ে দাঁড়াতে পারে না।”
তার এই বক্তব্য আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

Advertisement
Advertisement