মো মুরসালিন চৌধুরী
হাটহাজারী প্রতিনিধি
পবিত্র মাহে রমজান উপলক্ষে হাটহাজারীতে ইফতার সামগ্রী বিতরণ করেছে শিক্ষামূলক স্বেচ্ছাসেবী সংগঠন প্রত্যয় বাংলাদেশ। সংগঠনের উদ্যোগে ৮০টি দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে এ সহায়তা পৌঁছে দেওয়া হয়।
আজ দুপুরে সংগঠনের কার্যালয়ে আয়োজিত এ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের পরিচালনা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল কাদের। এছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি শাহেদ বিন আলী আজাদ, সাধারণ সম্পাদক প্রতাপ চন্দ্র নাথসহ কার্যকরী কমিটির সদস্য ও অন্যান্য স্বেচ্ছাসেবকরা।
সংগঠনের নেতৃবৃন্দ জানান, রমজানের তাৎপর্যকে সামনে রেখে অসচ্ছল পরিবারের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।




