মো. আবুসাঈদ গালিব,দেওয়ানগঞ্জ প্রতিনিধি :
দেওয়ানগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মরহুম শাহনেওয়াজ শাহানশাহের দ্বিতীয় স্ত্রী শিলা বেগম স্বামীর ওয়ারিশ সূত্রে প্রাপ্য সম্পত্তির ন্যায্য অধিকার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে দেওয়ানগঞ্জে আয়োজিত সংবাদ সম্মেলনে শিলা বেগম বলেন, ২০২৩ সালে হঠাৎ করেই তার স্বামী শাহনেওয়াজ শাহানশাহ ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি সন্তানসহ দুই স্ত্রী রেখে যান। কিন্তু মৃত্যুর কয়েকদিনের মধ্যেই বড় স্ত্রী কাকুলি আক্তার ও তার বড় ভাই মহসিন মিথ্যা অপবাদ দিয়ে তাকে বাড়ি থেকে বের করে দেন।
তিনি অভিযোগ করেন, স্বামীর রেখে যাওয়া স্থাবর ও অস্থাবর সকল সম্পত্তি বর্তমানে বড় স্ত্রী কাকুলি আক্তার এককভাবে ভোগ করে চলেছেন এবং দ্বিতীয় স্ত্রী হিসেবে তার প্রাপ্য ওয়ারিশ অংশ থেকে তাকে বঞ্চিত করা হচ্ছে।
সংবাদ সম্মেলনে শিলা বেগম স্থানীয় সচেতন মহল, রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, একজন বৈধ স্ত্রী হিসেবে স্বামীর সম্পত্তিতে তার ন্যায্য অধিকার যেন নিশ্চিত করা হয়।
দেওয়ানগঞ্জ পৌরসভার সাবেক মেয়রের সম্পত্তিতে অধিকার দাবি করে দ্বিতীয় স্ত্রীর সংবাদ সম্মেলন
Oplus_131072




