মো: নাইমুর রহমান,ক্যাম্পাস প্রতিনিধি:
জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।জামালপুর।
২ মার্চ ২০২৬ তারিখে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-এর সমাজকর্ম বিভাগের উদ্যোগে সকল ব্যাচের শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে এক আন্তরিক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিভাগীয় শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত থেকে পবিত্র রমজানের তাৎপর্য, আত্মসংযম ও ভ্রাতৃত্ববোধের গুরুত্ব তুলে ধরেন।
এ ধরনের আয়োজন বিভাগের শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও পারস্পরিক সম্পর্ককে আরও সুদৃঢ় করবে বলে উপস্থিত সবাই আশাবাদ ব্যক্ত করেন।




