Skip to content
প্রকাশ- November 2, 2026 , 23:07 pm
অন্যান্য

দেওয়ানগঞ্জে তিন দিন নিখোঁজের পর আখ ক্ষেতে মিলল যুবক আপেলের লাশ

দেওয়ানগঞ্জে তিন দিন নিখোঁজের পর আখ ক্ষেতে মিলল যুবক আপেলের লাশ

Oplus_131072

মো. আবুসাঈদ (গালিব)
দেওয়ানগঞ্জ প্রতিনিধি :
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় তিন দিন নিখোঁজ থাকার পর মোহাম্মদ আপেল মিয়া (২৫) নামে এক অটোচালকের লাশ উদ্ধার করা হয়েছে। রোববার (২৫ জানুয়ারি) সকালে উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের মদনের চর এলাকার নিজ বাড়ির পাশের একটি আখ ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত মোহাম্মদ আপেল মিয়া ওই এলাকার ফুতুর আলীর ছোট ছেলে। তিনি পেশায় অটোরিকশা চালক ছিলেন।
নিহতের বড় ভাই আফরোজ আলী জানান, বৃহস্পতিবার দিবাগত রাতে প্রতিবেশী আবদুল্লাহর ছেলে রিপন অটোরিকশা ভাড়া করার কথা বলে আপেলকে ডেকে নিয়ে যায়। এরপর থেকে আপেল আর বাড়িতে ফিরে আসেননি। পরদিন শুক্রবার রিপনের বিরুদ্ধে দেওয়ানগঞ্জ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। জিডি করার পর থেকেই রিপন ও তার পরিবারের সদস্যরা পলাতক রয়েছেন।
রোববার সকালে বাড়ির পাশের আখ ক্ষেতে একটি লাশ পড়ে থাকতে দেখে নিহতের বোন জামাই নূর আলী প্রথমে শনাক্ত করেন। পরে থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।
দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর আহাম্মদ জানান, দুই দিন আগে মোহাম্মদ আপেল নিখোঁজ সংক্রান্ত একটি জিডি দায়ের করা হয়েছিল। লাশ উদ্ধারের পর নিহতের পরিহিত পোশাক ও শারীরিক বৈশিষ্ট্য দেখে স্বজনরা তাকে শনাক্ত করেন। সুরতহাল শেষে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনার রহস্য উদ্ঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।

Advertisement
Advertisement