Skip to content
প্রকাশ- November 3, 2026 , 0:28 am
অন্যান্য

স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তকের স্মরণে বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত

স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তকের স্মরণে বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত

Oplus_131072

সাজ্জাদ হোসাইন শাহিন, মেলান্দহ প্রতিনিধি:

জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম-এর ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে মেলান্দহ উপজেলা, মেলান্দহ পৌর ও হাজরাবাড়ী পৌর বিএনপির যৌথ উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে মেলান্দহ উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আনোয়ারুল কাদির শ্যামল তালুকদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের এমপি প্রার্থী, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসম্পাদক ও মেলান্দহ উপজেলা বিএনপির সভাপতি জননেতা মোস্তাফিজুর রহমান বাবুল।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ১৯৭১ সালের ২৬ মার্চ রাতে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে জাতিকে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার অনুপ্রেরণা যুগিয়েছিলেন। পরবর্তীতে তিনি সিপাহী বিপ্লবের মাধ্যমে মুক্ত হয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করেন এবং দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেন। সততা, দেশপ্রেম ও মানবিকতার প্রতীক হিসেবে তিনি ছিলেন একজন আদর্শ রাষ্ট্রনায়ক।
তিনি আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিণী দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্বৈরাচারবিরোধী আন্দোলনে আপোষহীন ভূমিকা রেখে গণতন্ত্র পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তাঁর নেতৃত্বে বিএনপি দেশের গণতান্ত্রিক আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছে। এছাড়া প্রয়াত আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত কামনাও করেন তিনি।
দোয়া মাহফিলে আরও বক্তব্য রাখেন মেলান্দহ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুন্জুরুল কবীর মঞ্জু, সহসভাপতি আলহাজ্ব এম রফিকুল ইসলাম রহিম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সাংবাদিক আলহাজ্ব নুরুল আলম সিদ্দিকী, হাজরাবাড়ী পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহ মুহাম্মদ তালাদ মাহমুদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. জাকির হোসেন, মেলান্দহ পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহেদ নেওয়াজ পলিন, উপজেলা যুবদলের আহ্বায়ক মনোয়ার হোসেন মনু, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোবারক হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মেলান্দহ পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল লতিফ আকন্দ। শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

Advertisement

Advertisement