Skip to content
প্রকাশ- November 2, 2026 , 16:22 pm
অন্যান্য

মেলান্দহে গাছের সঙ্গে প্রাইভেটকারের ধাক্কা, চালক নিহত

মেলান্দহে গাছের সঙ্গে প্রাইভেটকারের ধাক্কা, চালক নিহত

Oplus_131072

সাজ্জাদ হোসাইন শাহিন, মেলান্দহ (জামালপুর):

জামালপুরের মেলান্দহে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি গাছের সঙ্গে প্রাইভেটকারের ধাক্কায় শফিকুজ্জামান (৩৭) নামে এক চালক নিহত হয়েছেন। রবিবার (১৮ জানুয়ারি) ভোরে জামালপুর–দেওয়ানগঞ্জ আঞ্চলিক মহাসড়কের রমারপাড়া এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত শফিকুজ্জামান জামালপুর পৌরসভার বনপাড়া এলাকার মৃত আক্তারুজ্জামানের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, জামালপুর থেকে ইসলামপুরগামী একটি দ্রুতগতির প্রাইভেটকার হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা দেয়। এতে গাড়িটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালক গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে মেলান্দহ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত প্রাইভেটকারটি জব্দ করে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান জানান, গাছের সঙ্গে ধাক্কায় প্রাইভেটকার চালকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Advertisement

Advertisement