Skip to content
প্রকাশ- November 2, 2026 , 23:58 pm
অন্যান্য

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মাদারগঞ্জে বিএনপির পরামর্শ সভা ও দোয়া

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মাদারগঞ্জে বিএনপির পরামর্শ সভা ও দোয়া

Oplus_131072

মাদারগঞ্জ প্রতিনিধি:
বিএনপির চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী ও গণতান্ত্রিক আন্দোলনের আপোষহীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল আয়োজন উপলক্ষ্যে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার মাদারগঞ্জ পৌর এলাকায় আয়োজিত এই পরামর্শ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মনোনীত এমপি প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সম্পাদক জননেতা মোস্তাফিজুর রহমান বাবুল।
সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুল গফুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল মান্নান, সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ জিয়াউর রহমান জিয়া, সাংগঠনিক সম্পাদক শাহ্ মোঃ মজনু ফকির ও হাফিজুর রহমান সাকু।
উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মঞ্জুর কাদের বাবুল খাঁনের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান রতন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক খালেদ মাসুদ সোহেল তালুকদারসহ উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সভা পরিচালনা করেন পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ রাকিব লিটন, সিনিয়র যুগ্ম সম্পাদক ইউসুফ হাসান অভি, সাংগঠনিক সম্পাদক ফরহাদ হোসেন ও খালিদ হাসান।
বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রামে আজীবন আপোষহীন ভূমিকা পালন করেছেন। তাঁর আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিল সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
পরামর্শ সভা শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।
অনুষ্ঠানটির আয়োজন করে উপজেলা ও পৌর বিএনপি, মাদারগঞ্জ, জামালপুর।

Advertisement
Advertisement