Skip to content
প্রকাশ- November 2, 2026 , 18:18 pm
অন্যান্য

কেন্দ্রীয় কার্যালয়ে তারেক রহমান

কেন্দ্রীয় কার্যালয়ে তারেক রহমান

Oplus_131072

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৫
দীর্ঘ দেড়যুগ পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার বিকেল ৩টা ৩৫ মিনিটে তিনি রাজধানীর নয়াপল্টনে অবস্থিত কেন্দ্রীয় কার্যালয়ে পৌঁছান।
তারেক রহমানের আগমন উপলক্ষে বর্ণিল সাজে সাজানো হয় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়। ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনার মাধ্যমে তাকে স্বাগত জানান দলটির কেন্দ্রীয় দপ্তরের কর্মকর্তারা।
এ উপলক্ষে সকাল থেকেই নয়াপল্টন এলাকায় হাজার হাজার নেতাকর্মী জড়ো হন। নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও প্রাণচাঞ্চল্য লক্ষ্য করা গেছে।
নিরাপত্তার স্বার্থে কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশাধিকার সীমিত রাখা হয়েছে। কোনো নেতাকর্মীকে কার্যালয়ের ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি। পুরো কার্যালয়টি সিএসএফ সদস্যদের নিরাপত্তা বেষ্টনীতে ঘেরা রয়েছে। পাশাপাশি নয়াপল্টন এলাকাজুড়ে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি ছিল। এর আগে র‍্যাবের ডগ স্কোয়াড দিয়ে কার্যালয় ও আশপাশের এলাকায় তল্লাশি চালানো হয়।
উল্লেখ্য, দীর্ঘ প্রবাস জীবন শেষে দেশে ফেরার পর রোববার (২৮ ডিসেম্বর) প্রথমবারের মতো গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বসে দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করেন তারেক রহমান। সোমবার তিনি কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে দলীয় সাংগঠনিক কার্যক্রমে অংশ নেন।

Advertisement
Advertisement