স্টাফ রিপোর্টার:
প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৫
রাজধানীর কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের শান্তিপূর্ণ মানববন্ধনে হামলার ঘটনা ঘটেছে। সোমবার (২৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এ মানববন্ধন চলাকালে একদল দুর্বৃত্ত ব্যবসায়ীদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে এলাকায় দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
ব্যবসায়ীদের অভিযোগ, বহিষ্কৃত তেজগাঁও থানা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুর রহমান ও তার অনুসারীরা দীর্ঘদিন ধরে কারওয়ান বাজারের ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায় করে আসছে। এই চাঁদাবাজি বন্ধ এবং অভিযুক্ত আব্দুর রহমানকে গ্রেপ্তারের দাবিতে তারা মানববন্ধনের আয়োজন করেন।
মানববন্ধন চলাকালে দুর্বৃত্তরা হামলা চালালে কয়েকজন ব্যবসায়ী আহত হন। এ ঘটনায় বাজার এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানা গেছে। তবে হামলার ঘটনায় এখনো কাউকে আটক করা হয়েছে কি না, সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের মানববন্ধনে হামলা
Oplus_131072




