সাজ্জাদ হোসাইন শাহিন:মেলান্দহ প্রতিনিধি:
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর গুলির ঘটনায় জামালপুরের মেলান্দহে ছাত্র-জনতা বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে। শনিবার বিকেলে মেলান্দহ অডিটোরিয়াম থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।
বিক্ষোভে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, পরিকল্পিতভাবে উসমান হাদীর ওপর হামলা চালানোসদ হয়েছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। মিছিলে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, স্থানীয় যুবসমাজ ও সাধারণ মানুষ অংশ নেন।
সমাবেশে বক্তারা বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধে প্রশাসনকে কঠোর হতে হবে। অন্যথায় এমন ন্যাক্কারজনক ঘটনা আরও বাড়বে। তারা আহত ওসমান হাদীর দ্রুত সুস্থতা কামনা করেন এবং তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।
সমাবেশে বক্তব্য রাখেন-গণঅধিকার পরিষদের সংসদ সদস্য প্রার্থী লিটন মিয়া, এনসিপি মেলান্দহ উপজেলার আহ্বায়ক মুফতি আব্দুর রউফ,জামালপুর জেলা যুব শক্তির সংগঠক রাসেল হোসাইন,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রনেতা মাশরাফি বিন মর্তুজা,ফাহিম হাসান লাদেন প্রমূখ




