Skip to content
প্রকাশ- November 2, 2026 , 16:54 pm
অন্যান্য

জমিতে অনধিকার প্রবেশ করে ভাঙচুরের অভিযোগ

জমিতে অনধিকার প্রবেশ করে ভাঙচুরের অভিযোগ

Oplus_131072

মাদারগঞ্জ প্রতিনিধি:

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার কড়ইচড়া ইউনিয়নের মহিষবাথান মৌজায় জমি দখলকে কেন্দ্র করে ভাঙচুর ও হামলার অভিযোগ পাওয়া গেছে। বিআরএস দাগ নং–২৪৩০ এর ২৪ শতাংশ জমি দীর্ঘদিন ধরে পূর্বপুরুষদের রেওয়াজ অনুসারে চাষাবাদ করে আসছেন একই এলাকার আব্দুল ওয়াহাব। ওই জমি জবরদখলের উদ্দেশ্যে প্রতিপক্ষরা হামলা চালিয়েছে বলে দাবি করেছেন তিনি।

Advertisement

অভিযোগে বলা হয়, জুলফিকার আলীসহ কয়েকজন মিলে আব্দুল ওয়াহাবের একটি টিনঘর ভাঙচুর করে, তার স্ত্রীর হাতে থাকা মোবাইল ফোন ছিনিয়ে নেয় এবং বাউন্ডারির নেট ও জিআই তার কেটে ফেলে।

ঘটনার পর আব্দুল ওয়াহাব মাদারগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযুক্তদের নাম—
১। মোঃ জুলফিকার আলী (৬৫)
২। জাকিউল ইসলাম নাসিম (৫০), পিতা— মৃত ডা. নুরুল ইসলাম
৩। মোঃ রুকন মিয়া (৩৫), পিতা— মৃত মোখলেছুর রহমান
৪। মোঃ শুভ মিয়া, পিতা— জুলফিকার আলী
৫। আরিফ রেজা (৬০), পিতা— মৃত ডা. নবাব আলী
এ ছাড়া অজ্ঞাত ৪–৫ জন।

এ বিষয়ে জানতে চাইলে জাকিউল ইসলাম নাসিম অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা দাবি করে বলেন, “এটা আমার বাপের সম্পত্তি। আমার কাছে বিআরএস পর্চা আছে। নিজের জমিতে কেউ ঘর তুলতে চাইলে বাধা দেওয়া স্বাভাবিক।”

মাদারগঞ্জ থানা সূত্র জানায়, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Advertisement