মাদারগঞ্জ প্রতিনিধি:
জামালপুরের মাদারগঞ্জ উপজেলার ৬ নং আদারভিটা ইউনিয়নের সাইটে বাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর অঙ্গ সংগঠন যুব বিভাগের কমিটি গঠন অনুষ্ঠান শনিবার (২৯ নভেম্বর ২০২৫) সকাল ৭টায় অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র ইউনিয়ন জামায়াতের সভাপতি অধ্যাপক আনিসুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি লুতফর রহমান।
পরামর্শক্রমে যুব বিভাগের নতুন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয় মোঃ মহসিন আলম–কে এবং সেক্রেটারি হিসেবে দায়িত্ব দেওয়া হয় মোঃ মাসুম বিল্লাহ–কে। এছাড়া মোট ১২ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে ইউনিয়ন জামায়াতের নেতাকর্মী ছাড়াও সাধারণ এলাকাবাসীর ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। কমিটি গঠন উপলক্ষে সংগঠনের নেতৃবৃন্দ ঐক্য, শৃঙ্খলা ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমে আরও গতিশীল হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।




