সাইদুর রহমান শহর প্রতিনিধি
জামালপুরের ঐতিহ্যবাহী সরকারি আশেক মাহমুদ কলেজে শিক্ষার মানোন্নয়ন ও প্রশাসনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে নবনিযুক্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন প্রফেসর শওকত আলম মীর।
আজ সোমবার (১০ নভেম্বর) দুপুর ১২টায় কলেজ প্রাঙ্গণে তাঁর আগমন উপলক্ষে মুক্তকালের স্টাফ রিপোর্টার ও জামালপুর নিউজ ২৪-এর কলেজ প্রতিনিধি তরুণ সাংবাদিক হৃদয় আহম্মেদ শাওন ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানান।
এ সময় উপস্থিত ছিলেন কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক রেজাউল করিমসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।
নবনিযুক্ত অধ্যক্ষকে ফুল দিয়ে বরণ করে হৃদয় আহম্মেদ শাওন বলেন,
একজন নিবেদিতপ্রাণ শিক্ষকের নেতৃত্বে আশেক মাহমুদ কলেজ আরও সমৃদ্ধ হবে এটাই আমাদের প্রত্যাশা।
অধ্যক্ষ শওকত আলম মীর শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে মতবিনিময়কালে বলেন,
শিক্ষার উৎকর্ষ সাধনে শিক্ষক, শিক্ষার্থী ও সাংবাদিক সমাজকে একসঙ্গে কাজ করতে হবে। শৃঙ্খলা, নিষ্ঠা ও সততাই একটি প্রতিষ্ঠানের সাফল্যের মূল চাবিকাঠি।
তাঁর অনুপ্রেরণাদায়ক বক্তব্যে শিক্ষার্থীদের মাঝে নতুন উদ্দীপনা ও ইতিবাচক মনোভাব সৃষ্টি হয়।
কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও সাংবাদিক সমাজের প্রত্যাশা প্রফেসর শওকত আলম মীরের নেতৃত্বে সরকারি আশেক মাহমুদ কলেজ শিক্ষা, শৃঙ্খলা, সৃজনশীলতা ও আধুনিকতায় নতুন অধ্যায় সূচনা করবে।




