Skip to content
প্রকাশ- November 2, 2026 , 16:00 pm
অন্যান্য

জামালপুরে ছাত্র অধিকার পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ

জামালপুরে ছাত্র অধিকার পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ

স্টাফ রিপোর্টার||

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজ শাখার উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে একটি ব্যতিক্রমধর্মী বৃক্ষরোপণ কর্মসূচি। কলেজের পানাউল্লাহ আহমদ হল এবং নবনির্মিত ছাত্রী হলে পরিবেশবান্ধব ও সৌন্দর্য বর্ধনের লক্ষ্যে প্রায় অর্ধশতাধিক গাছ রোপণ করা হয়।

Advertisement

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

আয়োজকরা জানান, এ উদ্যোগের মূল উদ্দেশ্য শুধু ক্যাম্পাসকে সবুজ ও দৃষ্টিনন্দন করা নয়, বরং শিক্ষার্থীদের জন্য একটি সুস্থ ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ সরকারি আশেক মাহমুদ কলেজ শাখার আহ্বায়ক মোঃ মাহমুদুল হাসান বিবেক, সদস্যসচিব মো. নাজমুল হাসানসহ সংগঠনের অন্যান্য নেতারা।

এ সময় বক্তারা বলেন, “পরিবেশ রক্ষা ও সবুজ ক্যাম্পাস গড়ে তোলার জন্য শিক্ষার্থীদের এগিয়ে আসা জরুরি। আমাদের এই ছোট উদ্যোগ আগামী দিনে বড় পরিবর্তনের অনুপ্রেরণা জোগাবে।”

তারা আরও জানান, ছাত্র অধিকার পরিষদ সবসময় শিক্ষার্থীদের কল্যাণ ও উন্নয়নমূলক কাজে অগ্রণী ভূমিকা রাখতে বদ্ধপরিকর। পরিবেশ সংরক্ষণ, ক্যাম্পাসের সৌন্দর্য বৃদ্ধি এবং শিক্ষার্থীদের জন্য একটি শান্তিপূর্ণ শিক্ষার পরিবেশ নিশ্চিত করাই তাদের লক্ষ্য।

স্থানীয় শিক্ষার্থী ও সাধারণ মানুষ ছাত্র অধিকার পরিষদের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে প্রশংসা করেন। অনেকে আশা প্রকাশ করেন, এ ধরনের কার্যক্রম চলমান থাকলে কলেজ ক্যাম্পাস হয়ে উঠবে এক সবুজ ও মনোরম পরিবেশের প্রতিচ্ছবি।

Advertisement