Skip to content
প্রকাশ- November 3, 2026 , 0:01 am
অন্যান্য

শেরপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী গ্রেপ্তার

শেরপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী গ্রেপ্তার

কে এম আহসান, শেরপুর প্রতিনিধি ||

শেরপুরের শ্রীবরদীর মুন্সিপাড়া থেকে সেলিনা আক্তার (২২) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় গৃহবধূর স্বামী স্বপন মিয়াকে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ।

Advertisement

আজ শুক্রবার ভোরে এই ঘটনা ঘটে। স্বপন মিয়া শ্রীবরদী উপজেলার মুন্সিপাড়া এলাকার মজনু মিয়ার ছেলে।

পুলিশ ও পারিবার সূত্রে জানা যায়, পারিবারিকভাবে গত তিন বছর আগে শ্রীবরদীর মুন্সিপাড়া এলাকার মজনু মিয়ার ছেলে স্বপন মিয়ার সঙ্গে ইজারাপাড়ার জমশেদ আলীর মেয়ে সেলিনা আক্তারের বিয়ে হয়। বিয়ের সময় দুই লাখ টাকা যৌতুক দেওয়া হয়। কিন্তু স্বপন মিয়া বেকার এবং নেশাগ্রস্ত হওয়ায় স্ত্রীর সঙ্গে কলহ লেগেই থাকতে। তাদের দেড় বছরের একটি ছেলে সন্তান রয়েছে।

গতকাল বৃহস্পতিবার রাতে নিজ ঘরে স্বামী স্ত্রী শুয়ে পড়ে। আজ ভোরে সেহরি খাওয়ার সময় শ্বশুরবাড়ির লোকজন সেলিনা তাদের ঘরের ধরনার সাথে ঝুলে আছেন বলে জানান।

বিষয়টি শ্রীবরদী থানা-পুলিশকে জানালে আজ সকালে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা হাসপাতালে পাঠায়।

এদিকে সেলিনা আক্তারের বাবা জমশেদ আলী জানান, তার মেয়েকে খুন করে ঝুলিয়ে রাখা হয়েছে। পরে প্রাথমিকভাবে আত্মহত্যার অভিযোগে একটি মামলা শ্রীবরদী থানায় রেকর্ড করা হয়।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে স্বামী স্বপন মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ।

এ ব্যাপারে শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার জাহিদ সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা প্রাথমিকভাবে আত্মহত্যার প্ররোচণার মামলা নিয়েছি। লাশ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠিয়েছি। রিপোর্টে হত্যার আলামত পেলে মামলাটি হত্যা মামলায় রুপ নিবে। ইতিমধ্যে ভিকটিমের স্বামী স্বপন মিয়াকে আটক করা হয়েছে। পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

Advertisement

Leave a Comment

Your email address will not be published.