Skip to content
প্রকাশ- November 3, 2026 , 0:01 am
অন্যান্য

শেরপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার বৃদ্ধ

শেরপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার বৃদ্ধ

কে এমআহসান, শেরপুর প্রতিনিধি ||

শেরপুরের নকলা উপজেলায় ৬ বছরের এক শিশুকে বিস্কুট দেওয়ার প্রলোভনে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত চাঁন মিয়া (৬০) নামের এক বৃদ্ধকে গ্রেপ্তার করে পুলিশ।

Advertisement

গতকাল শনিবার বিকেলে এই ঘটনা ঘটে।

গ্রেপ্তার চাঁন মিয়া নকলা উপজেলার পাইস্কা গ্রামের আবেদ আলীর ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে নকলায় তার প্রতিবেশী বাড়ির পাশে খেলছিল ওই শিশু। এ সময় ৬০ বছর বয়সী বৃদ্ধ চাঁন মিয়া বিস্কুট কিনে দেওয়ার প্রলোভন দিয়ে শিশুটিকে ডেকে নিয়ে ভুট্টা ক্ষেতে নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ ওঠে।

শিশুটির চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে গেলে চাঁন মিয়া পালিয়ে যান।

এ ঘটনায় রাতে নকলা থানায় একটি মামলা দায়ের করেন শিশুটির বাবা। পরে পুলিশ রাতেই শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় এবং অভিযান চালিয়ে ধর্ষক চাঁন মিয়াকে গ্রেপ্তার করে।

বিষয়টি নিশ্চিত করে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান বলেন, ভুক্তভোগী শিশুর মেডিকেল পরীক্ষার জন্য শেরপুর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। গ্রেপ্তার চাঁন মিয়াকে আদালতে পাঠানো হয়েছে।

Advertisement

Leave a Comment

Your email address will not be published.