Skip to content
প্রকাশ- November 2, 2026 , 16:50 pm
অন্যান্য

সকালে খালি পেটে যেসব ফল খাবেন না

সকালে খালি পেটে যেসব ফল খাবেন না

সকালের নাস্তা সারাদিনের জন্য শক্তি জোগায় এবং শরীর সুস্থ রাখে। তাই দিনের শুরুতে এমন খাবার খেতে হবে যা আপনাকে শক্তি জোগাবে ও পুষ্টি দেবে। অনেকে স্বাস্থ্যকর ভেবে যেকোনো ফলই খেয়ে থাকেন। কিন্তু আপনার যদি থাকে বদ হজম কিংবা গ্যাস্ট্রিকের সমস্যা তাহলে কিছু জিনিস মেনে চলা উত্তম।

তাহলে দেখে নিন সকালে খালি পেটে কোন ফল এড়িয়ে চলতে হবে-

Advertisement

১. সাইট্রাস ফল (লেবু, কমলা, আঙুর): এগুলোতে প্রচুর সাইট্রিক অ্যাসিড থাকে। এই অ্যাসিড খালি পেটে গেলে পাকস্থলীর অ্যাসিডের উৎপাদন বাড়িয়ে দেয়, যা অস্বস্তির কারণ হতে পারে। এছাড়াও, ফলে থাকা প্রাকৃতিক শর্করা খালি পেটে খেলে রক্তে শর্করার মাত্রা হঠাৎ করে বেড়ে গিয়ে আবার দ্রুত কমে যেতে পারে, যা ক্লান্তি বা অস্থিরতার কারণ হতে পারে।

২. পেঁপে: কিছু মানুষের ক্ষেত্রে, খালি পেটে পেঁপে খেলে পেটের সমস্যা, যেমন গ্যাস বা বদহজম হতে পারে।

৩. পাকা আম: আমে প্রাকৃতিক চিনি বেশি থাকে, যা খালি পেটে রক্তে শর্করার মাত্রা বাড়িয়ে দিতে পারে।

বিকল্প

সকালে পানি পান বা হালকা খাবার খাওয়ার পর ফল খাওয়া ভালো।
কিছু ফল যেমন: আপেল, কলা, নাশপাতি, তরমুজ খালি পেটে খাওয়া যেতে পারে এবং এগুলো শরীরের জন্য ভালো।

Advertisement