জামালপুরের মাদারগঞ্জে সামাজিক ও স্বেচ্ছাসেবী অরাজনৈতিক সংগঠন মাদারগঞ্জ প্রবাসী কল্যাণ পরিষদের উদ্যোগে সংগঠনের প্রধান উপদেষ্টা ইতালি প্রবাসী সবুজ আলীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
শনিবার সন্ধ্যা ৭টায় বালিজুড়ী বাজারে সংগঠনের প্রধান কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি রিয়াজুল ইসলাম রুবেলের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক শিপন মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধান উপদেষ্টা সবুজ আলী, উপদেষ্টা সদস্য শাহজাহান সিরাজ, রকিবুল ইসলাম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এমডি মামুন ও ইউনিয়ন সমাজকর্মী বেলাল হোসেন প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন উপদেষ্টা সদস্য আলহাজ্ব মো. ফজলুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক কাউছার আহমেদ, স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক মাসুদুর রহমান, সহপ্রচার সম্পাদক আনিছ আহমেদ, ধর্মবিষয়ক সম্পাদক হারুন অর রশিদ, কার্যকরী সদস্য আব্দুল করিম মোহন, ওয়াদুলসহ সংগঠনের অন্যান্য সদস্য।
অনুষ্ঠানের শেষপর্যায়ে সংগঠনের সভাপতি ও সদস্যরা প্রধান উপদেষ্টা সবুজ আলীর হাতে সম্মাননা স্মারক ক্রেস্ট তুলে দেন। সংবর্ধনায় সিক্ত হয়ে সবুজ আলী সংগঠনের সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় তিনি সংগঠনের সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের ধারাবাহিক সাফল্য কামনা করেন।




