জামালপুরের মাদারগঞ্জ উপজেলার ৩ নং গুনারীতলা ইউনিয়ন জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ৮টায় উপজেলার জোড়খালী (এনপুর বাজার) রাইজিং স্টার মডেল স্কুল মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন গুনারীতলা ইউনিয়ন জামায়াতের আমির আনোয়ার মেলেটারি। অনুষ্ঠানটি পরিচালনা করেন ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি বিল্লাল হোসেন।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক মজিবুর রহমান আজাদী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারগঞ্জ উপজেলা জামায়াতের আমির মাওলানা নুরুল আমিন, উপজেলা জামায়াতের সেক্রেটারি ফরহাদ হোসেন, উপজেলা জামায়াতের বায়তুল মাল সম্পাদক রহমতুল্লাহ এবং গুনারীতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার লিপসন মিয়া।
সমাবেশে বক্তারা সংগঠনের সাংগঠনিক কার্যক্রম জোরদার, কর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালন এবং তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে আলোচনা করেন। তাঁরা কর্মীদের পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি, ঐক্য বজায় রাখা এবং স্থানীয় পর্যায়ে সংগঠনের কার্যক্রমকে সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ করেন।
বক্তারা তাঁদের বক্তব্যে আদর্শিক চেতনা, নৈতিকতা ও জনসম্পৃক্ততার মাধ্যমে মানুষের পাশে দাঁড়ানোর বিষয়েও আলোচনা করেন। পাশাপাশি স্থানীয় পর্যায়ে সংগঠনের কার্যক্রম পরিচালনা এবং কর্মীদের সক্রিয় অংশগ্রহণের প্রয়োজনীয়তা তুলে ধরেন।
সমাবেশে গুনারীতলা ইউনিয়ন জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন।
মাদারগঞ্জে গুনারীতলা ইউনিয়ন জামায়াতের কর্মী সমাবেশ অনুষ্ঠিত




