Skip to content
প্রকাশ- November 2, 2026 , 16:04 pm
মাদারগঞ্জ

মাদারগঞ্জে পুকুরে ডুবে ১৬ মাসের শিশু রাতুলের মৃত্যু

মাদারগঞ্জে পুকুরে ডুবে ১৬ মাসের শিশু রাতুলের মৃত্যু

জামালপুরের মাদারগঞ্জে বাড়ির পাশের পুকুরে ডুবে রাতুল নামে ১৬ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (১১ অক্টোবর) দুপুরে উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের তেঘরিয়া ফাজিলপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রাতুল ওই এলাকার মঞ্জুরুল ইসলাম সোহাগ মিয়ার ছেলে।

Advertisement

পরিবার সূত্রে জানা গেছে, রোববার দুপুর ১২টার দিকে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির আশপাশে খেলছিল রাতুল। একপর্যায়ে সে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। শিশুটিকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে বাড়ির পাশের পুকুরে তাকে ভাসতে দেখে উদ্ধার করেন তাঁরা।

এরপর দ্রুত রাতুলকে মাদারগঞ্জ ১০০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) নাহিদুজ্জামান জানান, শিশুটিকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল। পরীক্ষা-নিরীক্ষার পর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

মাত্র ১৬ মাস বয়সী শিশুটির মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের পরিবেশ তৈরি হয়েছে। শিশুটির এমন আকস্মিক মৃত্যুতে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন স্থানীয়রা।

Advertisement