Skip to content
প্রকাশ- November 2, 2026 , 15:32 pm
মাদারগঞ্জ

মাদারগঞ্জ প্রবাসী কল্যাণ পরিষদের উদ্যোগে দোয়া মাহফিল

মাদারগঞ্জ প্রবাসী কল্যাণ পরিষদের উদ্যোগে দোয়া মাহফিল

মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি:
জামালপুরের মাদারগঞ্জে মাদারগঞ্জ প্রবাসী কল্যাণ পরিষদের কোষাধ্যক্ষ সাখাওয়াত হোসেন সুমনের প্রয়াত পুত্রের রুহের মাগফেরাত কামনায় কোরআন তেলাওয়াত ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) মাদারগঞ্জ প্রবাসী কল্যাণ পরিষদের কেন্দ্রীয় কার্যালয় বালিজুড়ী বাজারে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে সংগঠনের নেতৃবৃন্দ, সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Advertisement

দোয়া মাহফিলে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। একইসঙ্গে দেশ-বিদেশে অবস্থানরত মাদারগঞ্জের প্রবাসী, সংগঠনের সদস্য ও তাদের পরিবারের সুস্থতা, নিরাপত্তা, শান্তি, সমৃদ্ধি এবং সার্বিক কল্যাণ কামনা করা হয়।

এ সময় বক্তারা বলেন, প্রিয়জন হারানোর শোক অত্যন্ত বেদনাদায়ক। শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়ানো এবং তাদের জন্য দোয়া করা আমাদের মানবিক ও সামাজিক দায়িত্ব। তারা মরহুমের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং শোক কাটিয়ে ওঠার জন্য মহান আল্লাহর কাছে ধৈর্য কামনা করেন।

মোনাজাতে মরহুমের রুহের মাগফেরাত, শোকসন্তপ্ত পরিবারের ধৈর্য এবং দেশ-বিদেশে অবস্থানরত মাদারগঞ্জের সব প্রবাসীর নিরাপত্তা, সুস্থতা ও রিজিকে বরকতের জন্য বিশেষ দোয়া করা হয়।

মাদারগঞ্জ প্রবাসী কল্যাণ পরিষদ মানবতার সেবা ও প্রবাসীদের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে।

Advertisement