Skip to content
প্রকাশ- November 2, 2026 , 15:15 pm
বকশীগঞ্জ

বকশীগঞ্জে নিজ বাড়িতে তরুণের রহস্যজনক মৃত্যু, মরদেহ উদ্ধার

বকশীগঞ্জে নিজ বাড়িতে তরুণের রহস্যজনক মৃত্যু, মরদেহ উদ্ধার

বকশীগঞ্জে নিজ বাড়িতে তরুণের রহস্যজনক মৃত্যু, মরদেহ উদ্ধার

মোহাম্মদ গোলাম মোস্তফা

Advertisement

জামালপুরের বকশীগঞ্জে নিজ বাড়িতে সবুজ আলম (১৭) নামে এক তরুণের রহস্যজনক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার পৌর শহরের চরকাউরিয়া পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

নিহত সবুজ আলম ওই এলাকার মৃত সেলিম মিয়ার ছেলে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, সবুজ আলম মাদকাসক্ত ছিলেন বলে স্থানীয়দের দাবি। মাদকের কারণে তিনি প্রায়ই পরিবারের সদস্যদের সঙ্গে খারাপ আচরণ করতেন বলেও জানা গেছে।

বৃহস্পতিবার সকালে নিজ ঘরে হঠাৎ ছটফট করতে করতে তিনি মারা যান। তার চিৎকার শুনে পরিবারের সদস্যরা ও প্রতিবেশীরা এগিয়ে এসে তাকে মৃত অবস্থায় দেখতে পান। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে বকশীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন বলেন, “তরুণের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”

তরুণের মৃত্যুর প্রকৃত কারণ জানতে পুলিশ বিষয়টি তদন্ত করছে।

Advertisement