Skip to content
প্রকাশ- November 2, 2026 , 15:32 pm
বকশীগঞ্জ

বকশীগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা সভা

বকশীগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা সভা

মোহাম্মদ গোলাম মোস্তফা।।

‘নিজে সচেতন হই, অন্যকে সচেতন করি, নিরাপদ জীবন গড়ি’—এই স্লোগানকে সামনে রেখে জামালপুরের বকশীগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

Advertisement

রোববার (২৩ আগস্ট) দুপুরে উপজেলার হাছিনা গাজী বালিকা উচ্চ বিদ্যালয়ে এ আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আব্দুল মতিন।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মকবুল হোসেন। এ সময় বিদ্যালয়ের সকল শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে ওসি মো. মকবুল হোসেন বলেন, বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি। এর কারণে কিশোরীদের শিক্ষাজীবন ব্যাহত হওয়ার পাশাপাশি শারীরিক ও মানসিক নানা সমস্যার সৃষ্টি হয়। তাই বাল্যবিবাহ প্রতিরোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সবাইকে সম্মিলিতভাবে দায়িত্ব পালন করতে হবে।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, বাল্যবিবাহের কোনো প্রস্তাব এলে ভয় না পেয়ে শিক্ষক, অভিভাবক কিংবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে হবে। পাশাপাশি নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হয়ে ভবিষ্যৎ গড়ার জন্য শিক্ষার প্রতি মনোযোগী হতে হবে।

তিনি আরও বলেন, কিশোর গ্যাং, মাদক ও অনলাইন জুয়া তরুণ প্রজন্মের জন্য ভয়াবহ হুমকি হয়ে দাঁড়িয়েছে। এসব অপরাধ থেকে দূরে থাকতে হবে এবং বন্ধু বা পরিচিত কেউ এ ধরনের কর্মকাণ্ডে জড়িয়ে পড়লে তাকে সচেতন করতে হবে। বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী বাল্যবিবাহ, মাদক, অনলাইন জুয়া ও কিশোর গ্যাংয়ের বিভিন্ন অপরাধের বিষয়ে তিনি শিক্ষার্থীদের বিস্তারিত ধারণা দেন।

এ সময় তিনি বাল্যবিবাহের কুফল, এর আইনগত দিক এবং প্রতিরোধে করণীয় সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করেন। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহারে সতর্ক থাকার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষকরা বলেন, শিক্ষার্থীদের সচেতন করার মাধ্যমে বাল্যবিবাহসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধ করা সম্ভব। এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম নিয়মিত আয়োজনের ওপরও গুরুত্বারোপ করেন তারা।

আলোচনা সভায় শিক্ষার্থীরা বাল্যবিবাহ প্রতিরোধ, মাদক, কিশোর গ্যাং ও অনলাইন জুয়ার ক্ষতিকর দিক সম্পর্কে বিভিন্ন প্রশ্ন করেন এবং প্রধান অতিথি সেগুলোর উত্তর দেন।

অনুষ্ঠানটি ‘প্রচারনায় জেলা পুলিশ, জামালপুর’—এই উদ্যোগের অংশ হিসেবে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

Advertisement