মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি||
জামালপুরের মাদারগঞ্জে গ্রাম আদালত সক্রিয়করণে শিক্ষার্থী সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টায় উপজেলার তেঘরিয়া সাহেদ আলী হাই স্কুল এন্ড কলেজ মাঠে শিক্ষার্থীদের অংশগ্রহণে সমাবেশের আয়োজন করা হয়।
পরে একটি র্যালি তেঘরিয়া বাজার প্রদক্ষিণ করে ১নং চরপাকেরদহ ইউনিয়ন পরিষদের গ্রাম আদালত কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
সমাবেশে বক্তব্য রাখেন গ্রাম আদালতের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নিজাম, মাদারগঞ্জ উপজেলার গ্রাম আদালত সমন্বয়কারী সাইদুল ইসলাম, সহকারী শিক্ষক ফরহাদ হোসেন মুন্টু, সাংবাদিক মোহাম্মদ আলী জিন্নাহ মিষ্টার, মেজবাহুল ইসলাম জীবন, ফাজিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শফিকুল ইসলাম সফি, ছাত্রনেতা আরিফুল ইসলাম ও হিসাব সহকারী আরিফুল ইসলাম আরিফ প্রমুখ।
এ সময় প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থী, গ্রাম পুলিশ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আয়োজনটিতে সহযোগিতা করে ১নং চরপাকেরদহ ইউনিয়ন পরিষদ।




