Skip to content
প্রকাশ- November 2, 2026 , 15:30 pm
জামালপুর

জামালপুরে ছাত্র জমিয়ত বাংলাদেশের আনন্দ মিছিল

জামালপুরে ছাত্র জমিয়ত বাংলাদেশের আনন্দ মিছিল

বিল্লাল হোসাইন, জামালপুর||

ব্যক্তিগঠন, ইসলামী শিক্ষা ও সমাজব্যবস্থা প্রতিষ্ঠার সংগ্রামে এগিয়ে আসুন এই স্লোগানকে নিয়ে স্বৈরতন্ত্র ও বৈষম্যের বিরুদ্ধে পদযাত্রা এবং ফ্যাসিবাদ মুক্ত বিজয় উপলক্ষে জামালপুরে আনন্দ মিছিল করেছে ছাত্র জমিয়ত বাংলাদেশ।

Advertisement

বুধবার (৬ আগস্ট) বিকেলে ছাত্র জমিয়ত বাংলাদেশ, জামালপুর জেলা শাখা উদ্যোগে শহরের দয়াময়ী মোড়ে থেকে একটি মিছিল বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে লম্বাগাছ এলাকায় গিয়ে শেষ হয়।

এতে জেলা ও উপজেলা পর্যায়ের শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

মিছিলের শেষে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় জমিয়তের শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মুফতি জাবের কাসেমি।

তিনি বলেন, আমরা এমন একটি সমাজ চাই যেখানে সকলের অধিকার নিশ্চিত থাকবে, কেউ বৈষম্যের শিকার হবে না। গণতন্ত্র, ন্যায়বিচার ও ইসলামি মূল্যবোধ প্রতিষ্ঠায় ছাত্র সমাজকে এগিয়ে আসতে হবে।

সমাবেশে আরও বক্তব্য রাখেন ছাত্র জমিয়ত বাংলাদেশের সভাপতি রেদুয়ান মাজহারি, জেলা শাখার সভাপতি মোবারক হুসাইন,জেলা জমিয়তের সভাপতি মাওলানা আবুল কাশেমসহ আরো অনেকে।

বক্তারা বলেন- বর্তমান সময়ে ফ্যাসিবাদী আচরণ, বাকস্বাধীনতার দমন ও রাষ্ট্রীয় বৈষম্য ক্রমেই বেড়ে চলেছে। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য ছাত্রসমাজকে সোচ্চার হতে হবে এবং সংগঠিত হয়ে আন্দোলন গড়ে তুলতে হবে।

সমাবেশ শেষে ফ্যাসিবাদমুক্ত দেশ গঠনের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। কর্মসূচিতে বিভিন্ন এলাকা থেকে আগত ছাত্র ও তরুণদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। পুরো আয়োজনটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

Advertisement

Leave a Comment

Your email address will not be published.