Skip to content
প্রকাশ- November 2, 2026 , 18:19 pm
জামালপুর

‘৭ নভেম্বরের চেতনায় আগামী নির্বাচনে ধানের শীষের ভোট বিপ্লব ঘটাতে হবে’

‘৭ নভেম্বরের চেতনায় আগামী নির্বাচনে ধানের শীষের ভোট বিপ্লব ঘটাতে হবে’

৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে জামালপুর জেলার ইসলামপুরে বিএনপির আয়োজিত আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ইসলামপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি এএসএম আবদুল হালিম।

Advertisement

পৌর বিএনপির সাবেক সভাপতি জয়নাল আবেদীন সরকারের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানি বিপুলসহ উপজেলা, পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।

এদিকে র‌্যালির পূর্বে ইসলামপুর অডিটোরিয়াম মাঠে সভা অনুষ্ঠিত হয়।

সেখানে এএসএম আবদুল হালিম বলেন, ৭ নভেম্বরের চেতনায় আগামী নির্বাচনে ধানের শীষের ভোট বিপ্লব ঘটাতে হবে।

এ সময় বিএনপির ৩১ দফার কর্মসূচি জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার আহ্বান জানান তিনি।

সভা শেষে এক বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বটতলায় গিয়ে শেষ হয়।

Advertisement