মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি ||
“শিক্ষকতা পেশা: মিলিত প্রচেষ্টার দীপ্তি” — এই প্রতিপাদ্যকে ধারণ করে জামালপুরের মাদারগঞ্জে উদযাপিত হয়েছে শিক্ষক দিবস-২০২৫। দিবসটি উপলক্ষে র্যালি, অবসরপ্রাপ্ত শিক্ষক সম্মাননা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
রবিবার (৫ অক্টোবর) সকাল ১১টায় র্যালি শেষে উপজেলা পরিষদের খরকা হলরুমে অনুষ্ঠিত হয় মূল অনুষ্ঠান।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাদির শাহ।
সভাপতিত্ব করেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ নূরুল আমিন।
এ সময় বক্তব্য রাখেন তারতাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাহিদুল ইসলাম, জোড়খালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুজ্জামান, এবং ইসিই প্রকল্পের উপজেলা সমন্বয়কারী আবু জ্জোহা।
সঞ্চালনা করেন এম্পাওয়ারিং চিল্ড্রেন থ্রু এডুকেশন (ইসিই) প্রকল্পের সদস্যবৃন্দ।
অনুষ্ঠানের আয়োজন করে ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও), কারিগরি সহযোগিতায় ছিল সেভ দ্য চিলড্রেন, এবং পৃষ্ঠপোষকতায় মাদারগঞ্জ উপজেলা প্রশাসন।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও অবসরপ্রাপ্ত শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
শেষে অবসরপ্রাপ্ত শিক্ষকদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।




