Skip to content
প্রকাশ- November 2, 2026 , 16:01 pm
জামালপুর

বকশীগঞ্জে জমি দখল ও হত্যার হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

বকশীগঞ্জে জমি দখল ও হত্যার হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

বকশিগঞ্জ (জামালপুর) প্রতিনিধি||

জামালপুরের বকশীগঞ্জে ক্রয়কৃত জমি ও বসতভিটা জোরপূর্বক দখল এবং হত্যার হুমকির ঘটনায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার।

Advertisement

মঙ্গলবার (১৯ আগস্ট) সকাল ১১টায় উপজেলা প্রেসক্লাবে ভুক্তভোগী শামসুর রহমান ও তার স্ত্রী শাহানাজ বেগম সংবাদ সম্মেলন করেন।

শামসুর রহমান জানান, “বকশীগঞ্জ পৌর শহরের পাখিমারা সর্দারপাড়া, রাজেন্দ্রগঞ্জ মৌজায় ২০১৬ সালে গাজী রহমানের কাছ থেকে ৫.৫ শতাংশ জমি ক্রয় করেছি। আমার নামের খাজনা, পৌরকর পরিশোধসহ জমিতে বসত ঘর নির্মাণ করে দীর্ঘদিন পরিবার নিয়ে বসবাস করছি। তবে আমার স্ত্রী শাহানাজ বেগম ক্যান্সারে আক্রান্ত হওয়ায় চিকিৎসার জন্য রাজশাহীতে থাকাকালে ২০২৪ সালের ৫ আগস্ট রাতের আঁধারে আবদুর রহমানের তিন ছেলে মতিউর রহমান, আনোয়ার হোসেন ও আশরাফুল ইসলাম আমার জমি জোরপূর্বক দখল করে নেয়।”

তিনি আরও জানান, “আমি বাড়ি ফিরে গেলে আমাকে জোরপূর্বক বের করে দেওয়া হয় এবং হত্যার হুমকি দেওয়া হয়। এমনকি ভাড়াটিয়াদেরও ঘর ছাড়তে বাধ্য করা হয়েছে। বর্তমানে পরিবার মানবেতর জীবনযাপন করছে।”

সংবাদ সম্মেলনে তিনি প্রশাসনের কাছে দখল হওয়া জমি ফিরিয়ে দেওয়ার এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে তার স্ত্রী শাহানাজ বেগম ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Advertisement

Leave a Comment

Your email address will not be published.