কবীর আহমেদ, সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি||
জামালপুরের সরিষাবাড়ীতে আওনা ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১ মার্চ) দৌলতপুর ফাজিল মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে আওনা ইউনিয়ন জামায়াতের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আওনা ইউনিয়নের সেক্রেটারি আহনাফ হাসান বাপ্পীর সঞ্চালনায় সভাপতিত্ব করেন ইউনিয়ন সভাপতি মো. রফিকুল ইসলাম বাবলু বিএসসি।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন জামালপুর জেলা আইনজীবী সমিতির সহ-সভাপতি, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, জেলা জামায়াতের সেক্রেটারি ও জামালপুর-৪ সরিষাবাড়ী আসনের জামায়াত মনোনিত সম্ভাব্য এমপি প্রার্থী এডভোকেট আব্দুল আওয়াল, প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা সিনিয়র সহ. সেক্রেটারি মাও. নুরুল হক জামালী, প্রধান মেহমান হিসেবে বক্তব্য দেন জেলা সহ. সেক্রেটারি এড.সুলতান মাহমুদ।
বিশেষ অতিথি হিসেবে আলোচনা রাখেন উপজেলা আমীর ইঞ্জি. মাসুদুর রহমান দুলাল, বায়তুলমাল সম্পাদক আকন্দ মো. সিকান্দার আলী, শূরা ও কর্মপরিষদ সদস্য মাও. হানিফ উদ্দিন, বাংলাদেশ ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় স্কুল বিষয়ক সহ. সম্পাদক শাওন হাসান।
এ ছাড়া আরও উপস্থিত ছিলেন পোগলদিঘা ইউনিয়ন আমীর মাও. সুরজ্জামান, পৌর সেক্রেটারি মাও. আহম্মদ আলী, বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন, বীর মুক্তিযোদ্ধা আকবর আলী, বীর মুক্তিযোদ্ধা আহম্মদ আলী, জুলাই শহীদের পরিবার পরিজন, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মাহে রমজানের সিয়াম সাধনার মাধ্যমে আমাদের আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হবে। এমন একজন সমাজকর্মী হিসেবে গড়তে হবে যাতে দেশের মানুষ অবহেলিত, নিপীড়িত, নিষ্পেষিত না হয়। দেশব্যাপী যে ধর্ষণ, লুণ্ঠন, ডাকাতি, চাঁদাবাজি বিরাজমান, এ থেকে উত্তরনের জন্য কুরআনের শাসন কায়েম করতে হবে।




