Skip to content
প্রকাশ- November 3, 2026 , 0:01 am
জামালপুর

মাদারগঞ্জে তামাকমুক্ত দিবস পালিত

মাদারগঞ্জে তামাকমুক্ত দিবস পালিত

আব্দুর রহিম খান, মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি||

‘তামাক কোম্পানির কূটকৌশল উন্মোচন করি, তামাক ও নিকোটিনমুক্ত বাংলাদেশ গড়ি’ প্রতিপাদ্য জামালপুরের মাদারগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

Advertisement

শনিবার (৩১ মে) বেলা ১১টায় উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা চত্বরে র‍্যালি ও পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার নাদির শাহ সভাপতিত্বে বক্তব্য রাখেন এসিল্যান্ড সায়েদা খানম লিজা, স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল মামুন, মাদারগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ, মাদারগঞ্জ প্রেসক্লাবের প্রতিনিধি খাদেমুল ইসলাম, বালিজুড়ী আর.এ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমা জাহান প্রমূখ।

সঞ্চালনায় বিআরডিবি অফিসার রহুল আমিন।

এ সময় বিভিন্ন দপ্তরের প্রধান, এনজিও প্রতিনিধি, সাংবাদিক, শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, তামাক ও মাদক বর্তমানে সমাজের অভিশাপ হয়ে দেখা দিয়েছে। তামাক ও মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে সমাজের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।

এ ছাড়াও অনুষ্ঠানে শিক্ষার্থী, সরকারি ও বেসরকারি সংস্থার প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণী ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

Advertisement

Leave a Comment

Your email address will not be published.