Skip to content
প্রকাশ- November 2, 2026 , 16:03 pm
জামালপুর

বকশীগঞ্জে আবরার ফাহাদের স্মরণে ছাত্রদলের দোয়া মাহফিল

বকশীগঞ্জে আবরার ফাহাদের স্মরণে ছাত্রদলের দোয়া মাহফিল

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি||

শহীদ আবরার ফাহাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে জামালপুরের বকশীগঞ্জে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

Advertisement

সোমবার (৭ অক্টোবর) বিকেলে বকশীগঞ্জ সরকারি কিয়ামত উল্লাহ কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কলেজ হলরুমে এ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কিয়ামত উল্লাহ কলেজ ছাত্রদলের সভাপতি মাহমুদুল হাসান এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক লাদেন আকন্দ।

এ সময় বক্তব্য রাখেন বকশীগঞ্জ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব বায়েজিদ আল আমিন, কিয়ামত উল্লাহ কলেজ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি খাইরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আদিল আব্দুল্লাহ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অপুর্ব সিয়াম, সহ-সভাপতি আশরাফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা, প্রচার সম্পাদক উজ্জ্বল মিয়া, সহ-দপ্তর সম্পাদক জুবায়ের আহমেদ, সহ-সাংগঠনিক সম্পাদক আবু রায়হান, আমানুজ্জামান মডেল কলেজ ছাত্রদলের সহ-সভাপতি উজ্জ্বল মিয়া, নিলক্ষিয়া পাবলিক কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক শিপন মিয়া, এবং মুক্তিযোদ্ধা বিজ্ঞান ও প্রযুক্তি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক রূপচাঁদ।

বক্তারা শহীদ আবরার ফাহাদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার আদর্শ ও দেশপ্রেমকে নতুন প্রজন্মের জন্য অনুকরণীয় উদাহরণ হিসেবে তুলে ধরেন।

তারা বলেন, অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে আবরার ফাহাদ নিজের জীবন উৎসর্গ করেছেন, তার সাহসিকতা ও দেশপ্রেম আজও ছাত্রসমাজকে অনুপ্রাণিত করে।

অনুষ্ঠানে বকশীগঞ্জ উপজেলার বিভিন্ন কলেজের ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শেষে শহীদ আবরার ফাহাদসহ সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি হয়।

Advertisement