Skip to content
প্রকাশ- November 2, 2026 , 23:09 pm
জামালপুর

সরিষাবাড়ীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

সরিষাবাড়ীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

কবীর আহমেদ, সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি||

জামালপুরের সরিষাবাড়ীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (৪০) এক ব্যক্তির মুত্যৃ হয়েছে।

Advertisement

বুধবার (২১ মে) আনুমানিক ভোর রাতে সরিষাবাড়ী পৌর সভার তালুকদার বাড়ী মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনার খবর পেয়ে জামালপুর রেলওয়ে জিআরপি থানার পুলিশ মরদেহ উদ্ধার করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানা গেছে, সরিষাবাড়ী পৌরসভার মূলবাড়ী (তালুকদার বাড়ী মোড়) এলাকায় রেলওয়ে লাইনের মাঝখানে হাত-পা কাটা অবস্থায় এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ দেখতে পায় এলাকাবাসী ও পথচারীরা।

ভুয়াপুর থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী (৩৮ ডাউন) ময়মনসিংহ এক্সপ্রেস মেইল ট্রেনে কাটা পড়েছে বলে স্থানীয়রা ধারণা করে। এ ছাড়া নিহত ব্যক্তির পোশাক পরিচ্ছদ দেখে মানসিক ভারসাম্যহীন বলে মনে হয়।

এ ব্যাপারে জামালপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির এস.আই সাইফুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে হয়েছে।

Advertisement

Leave a Comment

Your email address will not be published.