মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি||
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী, ৯০ দশকের কেন্দ্রীয় ছাত্রনেতা মোস্তাফিজুর রহমান বাবুলকে বিজয়ী করতে মাঠে নেমেছেন দলীয় নেতাকর্মীরা।
শনিবার মাদারগঞ্জ উপজেলার কড়ইচড়া ইউনিয়নের কোমারপাড়া, মোমেনাবাদ ও নলছিয়া এলাকায় ধানের শীষ প্রতীকে ভোট ও দোয়া প্রার্থনা করে লিফলেট বিতরণ করা হয়।
এ সময় মাদারগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মঞ্জুর কাদের বাবুল খানের নেতৃত্বে নেতাকর্মীরা গণসংযোগে অংশ নেন।
অনুষ্ঠানে উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল মান্নান, যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হক জিয়া, কড়ইচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি হেলাল উদ্দিন মাস্টারসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মঞ্জুর কাদের বাবুল খান বলেন, “ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনায় আমরা মাদারগঞ্জের বিভিন্ন এলাকায় গণসংযোগ করছি। জনগণ ন্যায্য ভোটের সুযোগ পেলে বিএনপির প্রার্থী বিপুল ভোটে বিজয়ী হবেন।”




