Skip to content
প্রকাশ- November 2, 2026 , 20:29 pm
জামালপুর

জামালপুরে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত নারীর মৃত্যু

জামালপুরে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত নারীর মৃত্যু

সাজ্জাদ হোসাইন শাহিন :

জামালপুরের নরুন্দিতে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত (৫৫) বছর বয়সী এক নারীর মৃত্যু হয়েছে।

Advertisement

রোববার (১ নভেম্বর) বিকেল আনুমানিক ৪টা ২৫ মিনিটে জামালপুর রেলওয়ে থানাধীন নরুন্দি রেলওয়ে স্টেশনের আউটার মাইচপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, দেওয়ানগঞ্জ থেকে ঢাকাগামী তিস্তা এক্সপ্রেস ট্রেনটি ওই এলাকা অতিক্রম করার সময় রেললাইন সংলগ্ন পাশ দিয়ে হেঁটে যাওয়া ওই নারী পেছন থেকে ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

  1. খবর পেয়ে জামালপুর রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ সাইফুল আলম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে।

জামালপুর রেলওয়ে থানা (ওসি) রবিউল ইসলাম জানান, এ ঘটনায় জামালপুর রেলওয়ে থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। নিহত নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

Advertisement