Skip to content
প্রকাশ- November 2, 2026 , 19:58 pm
জামালপুর

মাদারগঞ্জে বাড়ি ফেরার পথে অটোচালক নিখোঁজ, ব্রিজের পাশে মিলল অটোরিকশা।

মাদারগঞ্জে বাড়ি ফেরার পথে অটোচালক নিখোঁজ, ব্রিজের পাশে মিলল অটোরিকশা।

নিজস্ব প্রতিবেদক : জামালপুরের মাদারগঞ্জে বাড়ি ফেরার পথে জহুরুল ইসলাম (৬৫) নামে এক অটোচালক নিখোঁজ হয়েছেন। এ সময় তাঁর অটোরিকশাটি উপজেলার ৩ নম্বর গুনারীতলা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আমলীতলা ব্রিজের উত্তর পাশে সড়কের ওপর পড়ে থাকতে দেখা যায়।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত ১৭ আগস্ট রাত আনুমানিক ১১টার দিকে ঘুঘুমারী এলাকা থেকে অটোরিকশা নিয়ে বালিজুড়ীর উদ্দেশে রওনা হন জহুরুল ইসলাম। পরে আমলীতলা ব্রিজের উত্তর পাশে সড়কের ওপর তাঁর অটোরিকশাটি পড়ে থাকতে দেখতে পান স্থানীয় এক ব্যক্তি। বিষয়টি জানাজানি হলে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে জহুরুল ইসলামকে না পেয়ে আশপাশের এলাকায় খোঁজাখুঁজি শুরু করেন।

Advertisement

পরিবারের দাবি, অটোরিকশাটির ভেতরে মরিচের গুঁড়ার মতো পদার্থ ছড়িয়ে থাকতে দেখা যায়। তবে এর কারণ বা কীভাবে এটি সেখানে এসেছে, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

খবর পেয়ে মাদারগঞ্জ মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অটোরিকশাটি উদ্ধার করে থানার হেফাজতে নেয়। তবে নিখোঁজ জহুরুল ইসলাম বর্তমানে কোথায় রয়েছেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এ ঘটনায় পরিবারের সদস্যদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

মাদারগঞ্জ থানার (ওসি) জানিয়েছেন, নিখোঁজ জহুরুল ইসলামকে উদ্ধারে পুলিশ কাজ করছে।

Advertisement