Skip to content
প্রকাশ- November 2, 2026 , 15:30 pm
জামালপুর

জামালপুর জিলা স্কুলে 2 nd JZSDC Inter Class Debate Championship -2026 অনুষ্ঠিত হয়েছে।

জামালপুর জিলা স্কুলে 2 nd JZSDC Inter Class Debate Championship -2026 অনুষ্ঠিত হয়েছে।

২৮ জুলাই, ২০২৬ জামালপুর জিলা স্কুল ডিবেটিং ক্লাব ও কিশোরকণ্ঠ ফাউন্ডেশন, জামালপুর জেলার যৌথ আয়োজনে ৩ দিনব্যাপী এই সংসদীয় বিতর্ক উৎসবে ৬ষ্ঠ – ৯ম শ্রেণির মোট ১৬ টি দল অংশ নেয়।

মঙ্গলবার, ২৮ জুলাই ফাইনালে মুখোমুখি হয় ২ ফাইনালিস্ট ৭ম-গ এবং ৮ম-ক।

Advertisement

সংসদীয় বিতর্কের বিষয় ছিল : এই সংসদ, জাতীয় নির্বাচনে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (EVM), সম্পূর্ণরূপে ব্যবহার করবে।  তুমুল যুক্তিতর্কের মধ্য দিয়ে ৭ম-গ সরকার দলের প্রস্তাব বাতিল করে বিজয়ী হওয়ার তকমা অর্জন করে এবং রানারআপ হয় ৮ম-ক দল। শ্রেষ্ঠ বক্তা হয় বিরোধী দলীয় নেতা ও ৭-গ এর দলনেতা মুনতাছির বিল্লাহ নাইম।

বিতর্ক শেষে বিজয়ীদের হাতে চ্যাম্পিয়ন ও রানারআপ ট্রফি তুলে দেন সহ-আয়োজক কিশোরকণ্ঠ ফাউন্ডেশন জামালপুর -এর উপদেষ্টা ড. আব্দুল মজিদ তালুকদার ডিগ্রি কলেজের ইংরেজি প্রভাষক জনাব মোহাম্মদ আলী, পরিচালক, মোঃ মিজানুর রহমান,  কো-অর্ডিনেটর জনাব মোঃ আবু সায়েম, জামালপুর জিলা স্কুলের মাননীয় সভাপতি ও সাবেক মডারেটর জনাব মোঃ কামরুজ্জামান স্যার মহোদয়।

Advertisement