Skip to content
প্রকাশ- November 2, 2026 , 16:57 pm
জামালপুর

জাতীয় পর্যায়ে অংশ নিতে ঢাকায় যাচ্ছে বাট্টাজোড় কেরামতিয়া রিয়াজুল ইসলাম কামিল মাদ্রাসার দুই শিক্ষার্থী

জাতীয় পর্যায়ে অংশ নিতে ঢাকায় যাচ্ছে বাট্টাজোড় কেরামতিয়া রিয়াজুল ইসলাম কামিল মাদ্রাসার দুই শিক্ষার্থী

মোহাম্মদ গোলাম মোস্তফা।।

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৫ উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় অসাধারণ কৃতিত্ব অর্জন করে জাতীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ পেয়েছে বাট্টাজোড় কেরামতিয়া রিয়াজুল ইসলাম কামিল মাদ্রাসার দুই মেধাবী শিক্ষার্থী। উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হয়ে তারা আগামী ২০ জুন জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণের উদ্দেশ্যে ঢাকায় যাচ্ছে।

Advertisement

মাদ্রাসা সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানটির দশম শ্রেণির ছাত্রী মিথিলা কেরাত প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করে জাতীয় পর্যায়ে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেছে। অন্যদিকে অষ্টম শ্রেণির ছাত্রী তামজিদ আযান প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে তৃতীয় স্থান লাভ করে জাতীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ পেয়েছে।

উল্লেখ্য, জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে শিক্ষার্থীদের মেধা, প্রতিভা ও সৃজনশীলতা বিকাশে দেশব্যাপী বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতার আয়োজন করা হয়। এসব প্রতিযোগিতায় উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে কৃতিত্বের স্বাক্ষর রেখে জাতীয় পর্যায়ে উত্তীর্ণ হওয়া মাদ্রাসাটির জন্য এক গৌরবের বিষয় হিসেবে বিবেচিত হচ্ছে।

প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী এই সাফল্যে আনন্দ ও গর্ব প্রকাশ করেছেন। তারা জাতীয় পর্যায়েও উভয় শিক্ষার্থীর উজ্জ্বল সাফল্য কামনা করেছেন। মাদ্রাসা কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে যে, তাদের এই অর্জন ভবিষ্যতে প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষার্থীদেরও অনুপ্রাণিত করবে এবং জাতীয় পর্যায়ে তারা আরও সুনাম বয়ে আনবে।

জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য দুই শিক্ষার্থী আগামী ২০ জুন ঢাকার উদ্দেশ্যে রওনা হবে। তাদের এই সাফল্যে মাদ্রাসা পরিবারসহ সমগ্র এলাকার শিক্ষানুরাগী মহলে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

Advertisement